ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় স্ত্রীর আত্মসমর্পণ

Astha DESK
  • আপডেট সময় : ০৬:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / ১০০৩ বার পড়া হয়েছে

গাজীপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় স্ত্রীর আত্মসমর্পণ

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তাঁর স্ত্রী। আজ বুধবার ১ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গীর মরকুন পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত নারীর নাম তানজিম আক্তার ঝিনুক (২৪)। তিনি পেশায় পোশাক কারখানার কর্মী।

ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁর স্বামী দুলাল হোসেন রকিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রকি পেশায় রিকশাচালক। তিনি মরকুন টেকপাড়া এলাকার আলী আজগরের ছেলে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ঝিনুকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

গাজীপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে থানায় স্ত্রীর আত্মসমর্পণ

আপডেট সময় : ০৬:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬