ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গুইমারায় পানিতে ভুবে দুই শিশুর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬১ বার পড়া হয়েছে

গুইমারায় পানিতে ভুবে দুই শিশুর মৃত্যু

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার চৌধুরী পাড়া এলাকায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, নজমহন ত্রিপুরার মেয়ে অপুবিশ্বা ত্রিপুরা (৭) ও ছেলে চনেরন্ত্র ত্রিপুরা (৫)।

স্থানীয় ইউপি সদস্য অংক্যজাই মারমা বলেন, ঝিরির পানিতে গোসল করতে এসে দুই ভাই বোন খেলা করছিলো। খেলা করতে করতে একটু বেশি পানিতে গেলে নিজেদেরকে আর রক্ষা করতে পারেনি। তাদের পিতা-মাতা জুমে কাজ শেষে বাড়িতে এসে ছেলে-মেয়েকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে। পরে ঝিরির পানিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে সন্ধ্যা ৭ টায় মাটিরাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

গুইমারা থানার ওসি রাজিব কর বলেন, ঘটনার খবর পেয়ে গুইমারা থানার পুলিশ মাটিরাঙ্গা হাসপাতালে নিহতদের সনাক্ত শেষে সুরতহাল রিপোর্ট করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :

গুইমারায় পানিতে ভুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৯:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩