ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:৩৭:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

গৃহকর্মী হত্যার অভিযোগে রাজধানীর বনশ্রীতে একটি বাসায় আগুন ধরিয়ে দিয়েছেন এলাকাবাসী। লাশ উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের হামলায় আহত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য।

রোববার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের ৪ নম্বর রোডের ৩২ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ভবন থেকে পড়ে এক গৃহকর্মীর মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বাধা দেয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে আমিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হই। পরে সহকর্মীরা আমাকে নিয়ে আসেন।

ওসি আরও জানান, আমি আসার পর ভবনটিতে আগুন দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি জানানোর পর গোয়েন্দা পুলিশসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগস :

গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন

আপডেট সময় : ১২:৩৭:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩