ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

গ্রেপ্তার হলো হেলেনার ২ সহযোগী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৪১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২ আগস্ট) রাতে রাজধানীর গাবতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তির সম্মানহানি করার অভিযোগে গ্রেপ্তার হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী হলেন হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরী।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের মিডিয়া বিভাগ গণমাধ্যমকে জানায়, দুপুরে কুর্মিটোলার র‍্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে, ২৯ জুলাই (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ওই বাসা থেকে বিদেশি মদ, বিদেশি মুদ্রা, হরিণের চামড়া, ক্যাসিনোর সরঞ্জাম ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এরপর রাতেই হেলেনা জাহাঙ্গীরকে আটক করে নেয়া হয় র‌্যাব সদরদপ্তরে।

এরপর একইদিন রাত দেড়টা থেকে চারটা পর্যন্ত রাজধানীর মিরপুর-১১ নম্বরের এ ব্লকের তিন নম্বর রোডে হেলেনা জাহাঙ্গীরের জয়যাত্রা টেলিভিশনের কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। অভিযানে বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে হেলেনার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় একটি ও গুলশান থানায় দুটিসহ মোট তিনটি মামলা করা হয়। একটি মামলায় তিনদিনের রিমান্ডে নিয়ে হেলেনাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

[irp]

ট্যাগস :

গ্রেপ্তার হলো হেলেনার ২ সহযোগী

আপডেট সময় : ১১:৪১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১