ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চক্রান্তের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, বললেন মির্জা ফখরুল

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৫৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

ফ্যাসিবাদী হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যকে যেন আমরা অটুট রাখতে পারি। আজকে সু পরিকল্পিতভাবে সেই ঐক্যকে বিনষ্ট করার একটি চক্রান্ত চলছে। সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল ইসলাম বলেন, সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী ছিলেন গণতন্ত্রের সত্যিকারের নায়ক। আমরা যখন কথা বলতে পারিনি, তখন মুশফিক আমেরিকা এবং ইউরোপে বাংলাদেশের গণতন্ত্রের মুখপাত্রের দায়িত্ব পালন করেছিলেন। এমন সন্তান বাংলার ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার।

তিনি বলেন, মুশফিক গণতন্ত্রের সত্যিকারের হিরো (নায়ক) ছিলেন। মুশফিক আমাদের কাছে, এই দেশের মানুষ ও গণতন্ত্রকামী মানুষের কাছে তিনি হিরো হিসেবে থাকবেন। আমরা যখন দেশে অত্যাচার নির্যাতনের মুখে কথা বলতে পারছিলাম না, তখন মুশফিক গণতন্ত্রকামী মানুষের পক্ষ থেকে বাংলাদেশের হয়ে বহির্বিশ্বে কণ্ঠ উচ্চকিত করেছেন। নিঃসন্দেহে তিনি মানুষের কাছে হিরো হয়ে থাকবেন।

তিনি আরও বলেন, মুশফিক ও তার সঙ্গীরা ফ্যাসিবাদী হাসিনার অত্যাচার ও নির্যাতনের কারণে দেশে থাকতে পারেনি। তারা লড়াই করেছেন বাইরে গিয়ে। আর আমরা দেশের ভিতর থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং বিজয় অর্জন করেছি ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে মধ্য দিয়ে। এই বিজয় তখনি সুসংহত হবে, যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যকে যদি আমরা অটুট রাখতে পারি। আজকে সু পরিকল্পিতভাবে সেই ঐক্যকে বিনষ্ট করার একটি চক্রান্ত চলছে। সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখানে কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন দল এই মিশনকে সামনে এনে গোটা বাংলাদেশে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে , তা যেন কেউ নস্যাৎ করতে না পারে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে ফুলেল সংবর্ধনা দেন জাতীয় প্রেসক্লাবের নেতারা।

এছাড়া অনুষ্ঠানে বক্তৃতা করেন, সরকারি কর্মকর্তা সমিতির নেতা ড. নেয়ামত উল্যাহ, বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রমাণিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, কবি আব্দুল হাই সিকদার। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম প্রমুখ।

ট্যাগস :

চক্রান্তের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, বললেন মির্জা ফখরুল

আপডেট সময় : ১০:৫৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪