ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী সহিংসতা, কাউন্সিলর প্রার্থীর ভাই নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া পৌর নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে গোলাগুলিতে আবদুল মাবুদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের বড় ভাই বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খিল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ জাগো নিউজকে বলেন, ‘পটিয়া পৌরসভা নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খিল কেন্দ্রের বাইরে গুলিতে একজন আহত হয়। তাকে আহত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বর্তমানে ওই কেন্দ্রে বিজিবি, র‌্যাব ও পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।’এর আগে পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আবদুল খালেক নামে এক কাউন্সিলর প্রার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া যায়।

ট্যাগস :

চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী সহিংসতা, কাউন্সিলর প্রার্থীর ভাই নিহত

আপডেট সময় : ০৯:০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১