ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo উপদেষ্টা খলিলুর ও সি আর আবরার দেশ ছাড়ছেন! Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের

চাটখিলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু, বুড়িগঙ্গায় ভাসছে যুবকের মরদেহ

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৫৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

চাটখিলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু, বুড়িগঙ্গায় ভাসছে যুবকের মরদেহ

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকার নদীতে ভাসমান অবস্থায় ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকার নদীতে একটি মরদেহ ভাসতে থাকে। তবে কেউ তার পরিচয় বলতে পারছিল না। বয়স আনুমানিক ২৫-২৬ বছর হবে। তার পড়নে প্যান্ট ছাড়া শরীরে কোনো কাপড় ছিল না।

পাগলা ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন বলেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উত্তর পানগাও এলাকা থেকে অজ্ঞাতপরিচয় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে। সেইসঙ্গে মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে।

চাটখিলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালীর চাটখিলে বাড়ির পিছনের পুকুরের পানিতে ডুবে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আনভীর হোসেন উপজেলা পাঁচগাঁও ইউনিয়নের মোল্লা বাড়ির ফিরোজ আলম সুমনের ছেলে।

স্থানীয় বাসিন্দা পলাশ জানায়, দুপুর ১২টার দিকে শিশু আনভীর পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পিছনের অনেক দূরে একটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চাটখিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) রাহেনা আক্তার জানায়, এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়নি। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

চাটখিলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু, বুড়িগঙ্গায় ভাসছে যুবকের মরদেহ

আপডেট সময় : ০৬:৫৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩