ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

চাটখিল পৌরসভার অন্তর্ভুক্তি বিষয়ে গনশুনানী,প্রতিবাদে স্থানীয় জনতার বিক্ষোভ

News Editor
  • আপডেট সময় : ১২:০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

মোঃ বেলাল হোসেন নাঈম নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল পৌরসভার পার্শ্ববর্তী ইউনিয়ন সমূহের কয়েকটি মৌজাকে পৌর সভায় অর্ন্তভূক্ত করার বিষয়ে শনিবার ০৩অক্টোবর সকালে স্থানীয় লামচরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক গন-শুনানী অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালীর জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আবু ইউছুফ গন-শুনানীতে উপস্থিত হন।

এ সময় ইউএনও দিদারুল আলম, সহকারী কমিশনার (ভূমি), মাহমুদা কুলসুম মনি, ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, ইব্রাহিম খলিল সোহাগসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউএনও দিদারুল আলম জানান, চাটখিল পৌর কতৃর্পক্ষ পৌর এলাকার পাশ্ববর্তী পাচগাও ইউনিয়নের আফছারখিল ও লামচর, নোয়াখলা ইউনিয়নের সাত্রাপাড়া মৌজা পৌর এলাকায় অর্ন্তভূর্ক্তির দাবী জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে আবেদন করে।

তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদের এলাকায় পৌর সভায় অর্ন্তভূক্ত করার বিরুদ্ধে নোয়াখালী-১ আসনের সাংসদ এইচ,এম ইব্রাহিম স্থানীয় সরকার মন্ত্রনালয়ে ডিও লেটার দেন।

এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের গঠিত তদন্ত কমিটির নির্দেশনা মোতাবেক এ গন-শুনানী অনুষ্ঠিত হয়েছে বলে ইউএনও জানান। গন-শুনানী চলাকালীন সময়ে হাজার হাজার স্থানীয় জনতা পৌর এলাকায় অর্ন্তভূক্তির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন। বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে স্লোগান তুলে বলেন আমার মাটি, আমার মা, পৌরসভায় যাব না।

বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে স্লোগান তুলে বলেন আমার মাটি, আমার মা, পৌরসভায় যাব না।

উপস্থিত ৯০% জনতা পৌর সভায় না যাওয়ার ঘোষনা দেন। গন-শুনানীর রির্পোট প্রকাশ করার জন্য উপস্থিত জনতা তদন্ত কর্মকর্তাদের নিকট দাবী জানান।

ট্যাগস :

চাটখিল পৌরসভার অন্তর্ভুক্তি বিষয়ে গনশুনানী,প্রতিবাদে স্থানীয় জনতার বিক্ষোভ

আপডেট সময় : ১২:০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০