ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল

চালু হলো মিরপুর-১০ স্টেশন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৪২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :আজ সকালে পুনরায় চালু হয়েছে মিরপুর-১০ মেট্রো স্টেশন। মঙ্গলবার সকাল থেকে স্টেশনটি চালু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষ ঘিরে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্টেশনটি বন্ধ ছিল।

ওই সংঘর্ষ ঘিরে ৩৭ দিন বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়। তখন থেকে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন বন্ধ ছিল। পরে ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশনটি চালু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়া হয়। এরপর ওইদিন বিকাল সাড়ে ৫টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৯ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মেট্রোরেল বন্ধ ছিল। এদিন মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশনে হামলা করা হয়।

ট্যাগস :

চালু হলো মিরপুর-১০ স্টেশন

আপডেট সময় : ১০:৪২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪