শিরোনাম:
চীনে এক রাতে দুই ভূমিকম্প
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১১:২০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
- / ১০৫২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃচীনে এক রাতে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনান এবং চিংহাই শহরে ভূমিকম্পে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
[irp]
চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, শুক্রবার (২১ মে) রাতের ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে প্রায় ১৩ হাজার বাড়ি-ঘর। স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে ছয় দশমিক চার মাত্রার প্রথম ভূকম্পনটি আঘাত হানে।
এর মাত্র ১৪ মিনিট পর ৭ দশমিক ৪ মাত্রায় চিংহাই শহরে আবারো ভূমিকম্প হয়। এরইমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে চীনা কর্তৃপক্ষ।






















