ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

চুয়াডাঙ্গায় আইনজীবী ও জজশীপ কর্মকর্তা-কর্মচারীদের পাল্টাপাল্টি হামলা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • / ১২০২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় আইনজীবী ও জজশীপ কর্মকর্তা-কর্মচারীদের পাল্টাপাল্টি হামলা। চুয়াডাঙ্গা আদালতে আইনজীবী ও জজশীপের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে দুপক্ষ। হামলার অভিযোগ এনে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমানের প্রত্যাহারের দাবীতে আদালত বর্জন করেছে আইনজীবীরা। বৃহস্পতিবার দুপুরে আদালত ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেমে গেছে আদালতের সকল কার্যক্রম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত পুলিশ সদস্যরা।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে আদালতের এক কর্মচারীর বদলির বিষয় নিয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ) বজলুর রহমানের অফিসে যায় কয়েকজন আইনজীবী। এসময় আইনজীবীদের সাথে বিচারকের মত পার্থক্য তৈরি হলে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এ অবস্থায় আদালতের অন্য কর্মকর্তা-কর্মচীরার বিচারকের কার্যালয়ে গেলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরপর আইনজীবীর এক সহকারীকে আটকের খবরে আবারও উত্তপ্ত হয় আদালত প্রাঙ্গণ। আইনজীবীরাও বাঁশ লাঠি নিয়ে পুলিশের উপর চড়াও হয়। এসময় পুলিশ তাদেরকে শান্ত করে।

এঘটনার পর জেলা আইনজীবী সমিতির এক জরুরী সভায় ওই বিচারকের প্রত্যাহার দাবী করে আদালত বর্জনের ঘোষনা দেন তারা।

আইনজীবীরা জানায়, সুষ্ঠু সমাধানের জন্য বিচারকের কাছে গেলে সেখানে আদালতের কর্মকর্তা কর্মচারীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে দুই আইনজীবী আহতও হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি আলগীর হোসেন জরুরী সভায় বলেন, ‘আমাদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে একইসাথে অতিরিক্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমানকে প্রত্যাহার করতে হবে। এ দাবী পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সকল আদালত বর্জন করা হলো।’

অপরদিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ওসমান গণি সাংবাদিকদের বলেন, ‘কর্মচারীর বদলির বিষয় নিয়ে আইনজীবীরা বিচারকের কার্যালয়ে গিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরন করে। এসময় তারা বিচারকের টেবিলেও ভাঙচুর চালায়।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আদালতের কর্মকর্তা-কর্মচারীদের সাথে আইনজীবীদের একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ কাজ করছে।

ট্যাগস :

চুয়াডাঙ্গায় আইনজীবী ও জজশীপ কর্মকর্তা-কর্মচারীদের পাল্টাপাল্টি হামলা

আপডেট সময় : ০১:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১