ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর Logo বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা

চুয়াডাঙ্গার দামুড়হুদায়  সড়ক দুর্ঘটনায় নিহত ১

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৩০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদায়  সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রদিবেদক:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৪ মে) সকাল আটটার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর প্রেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের পূর্বপাড়ার একরামুল হকের ছেলে ও লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিহত হৃদয়ের চাচাতো ভাই রিফাত (১১)।

[irp]

জানা যায়, সকল ৮ দিকে চাচাতো ছোট ভাই রিফাতকে নিয়ে মোটরসাইকেলযোগে ঈদের নামাজ পড়তে যাচ্ছিল রিফাত। পথের মধ্যে লোকনাথপুর প্রেট্রোল পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্পে যেয়ে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় পেছনের সিটে বসে থাকা রিফাত। খবর পেয়ে পরিবারের সদস্যরা নিহত হৃদয়ের লাশ নিয়ে বাড়ি ফেরে। এদিকে পরিবারের অন্য দুজন সদস্য গুরুতর জখম রিফাতকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপল বিশ্বাস রিফাতকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগস :

চুয়াডাঙ্গার দামুড়হুদায়  সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় : ১১:৩০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১