ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দর্শনায় গাঁজা-ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ী আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:৫৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • / ১০৯৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:দর্শনায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা, ১০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- দর্শনা থানার কুড়ুলগাছী ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের আবুল কালামের ছেলে বুদো (৪৩), প্রতাপপুর গ্রামের হায়দার আলীর ছেলে খোদাবক্স (২৭), চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কৃষ্ণপুর বোয়ালমারী পাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে আবু মুসা (৩২) ও দর্শনা পৌর এলাকার আজিমপুর গ্রামের আব্দুল মালেক বিশ্বাসের ছেলে ইমন হোসেন (২৭)।
পুলিশ জানায়, মাদক বেচা-কেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা আড়াইটার দিকে দর্শনা থানার ওসি মাহাবুবুর রহমান কাজলের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম ও এএসআই মহিউদ্দিন ফোর্স নিয়ে দর্শনা থানাধীন চণ্ডিপুর গ্রামের কালামের বাড়ির পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৩ কেজি গাঁজাসহ চণ্ডিপুর গ্রামের আবুল কালামের ছেলে বুদো, প্রতাপপুর গ্রামের হায়দার আলীর ছেলে খোদাবক্স, চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কৃষ্ণপুর বোয়ালমারী পাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে আবু মুসাকে আটক করেন। পরে আরও একটি গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানার এসআই আব্দুর রহমান ফোর্স নিয়ে পারকৃষ্ণপুর ব্রিজের নিকট অভিযান পরিচালনা করে ১০ বোতল ফেনসিডিলসহ দর্শনা পৌর এলাকার আজিমপুর আ. মালেক বিশ্বাসের ছেলে ইমন হোসেনকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে পুলিশ গতকালই মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

ট্যাগস :

চুয়াডাঙ্গার দর্শনায় গাঁজা-ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০২:৫৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১