ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টরের মেরামত করতে গিয়ে ট্রলি চাপায় চালকের মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • / ১০৯৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা শহরের একটি গ্যারেজে ট্রাক্টরের ট্রলি মেরামত করতে গিয়ে ট্রলি চাপায় চালক হুসাইন আলি (১৭) মারা গেছে। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত হুসাইন আলি উপজেলার কাদিপুর গ্রামের পুলপাড়ার মরহুম মহব্বত আলীর ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, হুসাইন আলি দামুড়হুদার মাসুম রেজার ট্রাক্টর চালাতো। এদিন বাসস্ট্যান্ডে আলমগীরের গ্যারেজে হাইড্রলিক উঠিয়ে তার নিচে ট্রলি মেরামতের কাজ করছিলো হুসাইন আলি। এসময় অসাবধানতাবসত হাইড্রলিকটির স্প্রিং কেটে গেলে ট্রলিটি তার শরীরের ওপর পড়ে। এতে তার মাথা গুরুত্বর রক্তাক্ত জখম হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উৎপলা বিশ্বাস তার মৃত্যু নিশ্চিত করেন। নিজে কাজ করতে গিয়ে মারা যাওয়ার কারনে কারর কোন অভিযোগ না থাকায় লাশের ময়না তদন্ত ও মামলা হয়নি।

ট্যাগস :

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টরের মেরামত করতে গিয়ে ট্রলি চাপায় চালকের মৃত্যু

আপডেট সময় : ০৫:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১