ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার ফুলবাড়ী সীমান্তে ১১ সোনার বার উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৭১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার ফুলবাড়ী সীমান্তে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ১১টি সোনার বার আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে গোপন সংবাদ পেয়ে বুইচিতলা গ্রামের ফুলবাড়ী পাকা রাস্তার পাশে অবস্থান নেন বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান। এ সময় একজন মোটরসাইকেল আরোহীকে চ্যালেঞ্জ করলে একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ব্যাগটি তল্লাশি করে ১১টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন ২ কেজি ৪১৬ গ্রাম।  আনুমানিক দাম ১ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৯২ টাকা। বিজিবির পক্ষ থেকে মামলা করে এগুলো দর্শনা থানায় জমা করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক ব্রিফিংয়ের মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগস :

চুয়াডাঙ্গার ফুলবাড়ী সীমান্তে ১১ সোনার বার উদ্ধার

আপডেট সময় : ০১:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১