ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

চুয়াডাঙ্গায় করোনা সচেতনতায় ক্যাম্পেইন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • / ১১০০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় নিয়মিত মাঠে কাজ করছে প্রশাসন। জনসাধারণকে সচেতন করতে প্রচার প্রচারণাসহ করা হচ্ছে মাস্ক বিতরণ। স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা অমান্য করায় জরিমানাও করছেন ভ্রাম্যমাণ আদালত।

এরই ধারাবাহিকতায় আজ রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও  স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে যৌথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সচেতনতামূলক ক্যাম্পেইন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান,চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা উপপরিচালক দীপক কুমার সাহা, এনডিসি আমজাদ হোসেন, এমওসিএস ডা. আওলিয়ার রহমান, সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি আব্দুল কাদের যোগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুলতানা আঞ্জু রত্নাসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :

চুয়াডাঙ্গায় করোনা সচেতনতায় ক্যাম্পেইন

আপডেট সময় : ১২:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১