ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

চুয়াডাঙ্গায় ‘জিহাদি’ বইসহ জামায়াত নেতা আটক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৫৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় নাশকতা চালানোর সময় ‘জিহাদি’ বইসহ জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে শহরের কবরী রোড থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি চুয়াডাঙ্গা পৌর শহরের গুলশানপাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে শরীফ হাসান (৪৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর ফোর্স নিয়ে রাতে শহরের কবরী রোডে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ‘জিহাদি’ বইসহ গ্রেপ্তার হন জামায়াত নেতা শরিফ হাসান।

উদ্ধারকৃত ‘জিহাদি’ বইগুলোর মধ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের লেখা ‘বিতর্কিত’ বইসহ বিভিন্ন ‘জিহাদি’ মতাদর্শের বই রয়েছে। সদর থানার পুলিশ আরও জানায়, আটককৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি পলাতক অ্যাড. রুহুল আমিনের বাসা ও চেম্বারে তল্লাশি করা হয়।

এসময় একই ধরনের বই উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডা. শফিকুর রহমানের লেখা ‘বিতর্কিত’ ‘মহান স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য’ শিরোনামে প্রকাশিত বইতে বঙ্গবন্ধুকে হেয় করাসহ মহান স্বাধীনতার ইতিহাসকে খণ্ডিত আকারে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামিসহ ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। পরে শুক্রবার বিকেলেই আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

শুক্রবার রাতে এক প্রেস বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, এ ঘটনায় জড়িতদের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। জড়িতদের অতিদ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

চুয়াডাঙ্গায় ‘জিহাদি’ বইসহ জামায়াত নেতা আটক

আপডেট সময় : ০৫:৫৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১