ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিদেশী পিস্তলসহ প্রকাশ্যে গুলি বর্ষণ মামলার আসামী গ্রেফতার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / ১০৫২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় বিদেশী পিস্তলসহ প্রকাশ্যে গুলি বর্ষণ মামলার আসামী গ্রেফতার

জেলা প্রতিনিধিঃচুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় দিনেদুপুরে প্রকাশ্য গুলি বর্ষণের মামলার প্রধান আসামী শাকের আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। একইসাথে তার সাথে থাকা চাচাতো ভাই মামুনকেও আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

এ সময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, গত ২৭ মে চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় প্রক্যাশে গুলি চালিয়ে সাচ্চু নামে এক ট্রাকচালককে জখম করে বাকের ও সাকেরসহ কয়েকজন। ঘটনার পরই পুলিশের অভিযানে অভিযুক্তদের একজন বাকেরকে আটক করা হয়।
[irp]
পরে তার স্বীকারোক্তিতে একটি অস্ত্রও উদ্ধার করা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হলে তারপর থেকেই পলাতক ছিলেন মামলার অন্যতম আসামী সাকের আলী।
বৃহস্পতিবার ভোররাতে শহরের জাফরপুর এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার মুসাহেবের ছেলে সাকেরকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশী ৭.৬৫ ক্যালিবার একটি পিস্তল, ম্যাগজিনভর্তি চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একইসাথে তার চাচাতো ভাই মামুনকেও আটক করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) কনক কুমার দাস ও সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানসহ অন্যরা।

[irp]

ট্যাগস :

চুয়াডাঙ্গায় বিদেশী পিস্তলসহ প্রকাশ্যে গুলি বর্ষণ মামলার আসামী গ্রেফতার

আপডেট সময় : ০৬:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১