ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৫৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / ১১০১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারীচালিত পাখিভ্যানের যাত্রী ইউসুফ হোসেন (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

এসময় তাঁর স্ত্রী মঞ্জুরা বেগম (৬৩) ও শালিকা ফাহিমা খাতুন (৪০) আহত হন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ দামুড়হুদার বাঘাডাঙ্গা গ্রামের মৃত রবগুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সদর উপজেলার ডাকবাংলা বাজার থেকে পাখিভ্যানে করে বাঘাডাঙ্গা গ্রামে যাচ্ছিলেন ইউসুফ হোসেন, তাঁর স্ত্রী ও শ্যালিকা। পথে হিজলগাড়ি পৌঁছালে একটি মাইক্রোবাস (বগুড়া চা ১১-০০১৭) পেছন থেকে পাখিভ্যানটিকে ধাক্কা দিলে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে আহত হন।

আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন কৃষক ইউসুফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

আপডেট সময় : ০১:৫৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১