ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ছাত্রী ধর্ষণের ঘটনায় চারজন গ্রেপ্তার

News Editor
  • আপডেট সময় : ১২:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৩০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের বালিয়াবাধা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে ভুক্তভোগী ওই ছাত্রীর মা চারজনকে আসামি করে ঘিওর থানায় মামলা করেন।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, ঘটনাটি গত বুধবার ঘিওরের বালিয়াবাধা গ্রামে ঘটে। ভুক্তভোগীর বাড়ির টিউবওয়েল নষ্ট থাকায় প্রতিবেশী রাজিবের বাড়িতে পানি আনতে যায় ওই ছাত্রী। সেই সুযোগে ওই ছাত্রীকে একা পেয়ে ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করেন রাজিব।

আরও পড়ুনঃবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ‘বাস্তবসম্মত রোডম্যাপ’ তৈরি করুন:শেখ হাসিনা

তিনি জানান, সোমবার এ বিষয়টি জানাজানি হলে ওই ছাত্রীর বাড়িতে পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করলে ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবার ধর্ষণের অভিযোগ তোলেন। পরে ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষা করার জন্য থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় অভিযান চালিয়ে ধর্ষক রাজিব, তার বাবা-মা এবং এলাকার মাতব্বর তমিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণের ঘটনাটি ভুক্তভোগী পরিবারকে টাকা-পয়সা দিয়ে আপস-মীমাংসা ও ধামাচাপা দেয়ার অভিযোগে সহযোগী আসামি হিসেবে ধর্ষকের বাবা-মা ও মাতব্বরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

ছাত্রী ধর্ষণের ঘটনায় চারজন গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০