ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের Logo অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ” Logo ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি ও মামুনের মুক্তি দাবি ১৫৬ নাগরিকের Logo রণকৌশল পরিবর্তন করলো ইরান

ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইর

News Editor
  • আপডেট সময় : ১২:০০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • / ১১০১ বার পড়া হয়েছে

আমিনুল জুয়েল, নওগাঁ প্রতিনিধি: মাছ ধরাকে কেন্দ্র করে নওগাঁর মান্দা উপজেলায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বয়েজ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছোট ভাই এবং তাঁর ছেলেকে আটক করা হয়েছে।

রবিবার ২৭ সেপ্টেম্বর দুপুরে ওই উপজেলার কালিকাপুর ইউনিয়নে চকগৌড়ী সোনার পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, দুপুরে মাছ ধরাকে কেন্দ্র করে নিহতের ছোট দুই ভাই হাকিম, হাবিবুর এবং হাকিমের ছেলে সুলতানের মধ্যে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। পরে বয়েজের বাড়িতে এসে তারা লাঠি দিয়ে বেদম মারপিট করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে।

পরে স্থানীয়রা বয়েজকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি মো.তারেকুর রহমান সরকার জানান, লাশটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোরে প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই হবিবর রহমান এবং ভাতিজা সুলতানকে আটক করা হয়েছে। থানায় এবিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ট্যাগস :

ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইর

আপডেট সময় : ১২:০০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০