ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

জরুরী তরল  অক্সিজেন রফতানী বন্ধ করল ভারত 

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

এম ওসমান, যশোর :

হঠাৎ করে ভারত থেকে বাংলাদেশে করোনার চিকিৎসায় ব্যবহৃত জরুরী তরল অক্সিজেন আসছে না। গত চারদিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে কোনো অক্সিজেনবাহী গাড়ি আসেনি। গত বুধবারের (২১ এপ্রিল) আগে এক সপ্তাহে ৪৯৮ মেট্রিক টন ৮৪০ কেজি তরল অক্সিজেন ভারত থেকে বেনাপোল বন্দরে এসেছিল। এসময় ২৯টি ট্যাংকারে এই তরল অক্সিজেন দেশে আসে।

জানা যায়, দেশের চিকিৎসা খাতে ব্যবহৃত অক্সিজেনের চাহিদার বড় একটি অংশ আমদানি হয় ভারত থেকে। প্রতি মাসে শুধু বেনাপোল বন্দর দিয়েই প্রায় ৩০ হাজার মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়ে থাকে। করোনা কালে বেড়েছে অক্সিজেনের চাহিদা। কিন্তু এরমধ্যেই বাংলাদেশে হঠাৎ করেই ভারত থেকে অক্সিজেন আমদানি বন্ধ হয়ে গেছে।

দেশীয় আমদানিকারকরা জানান, ভারতীয় রফতানিকারকরা বলছেন, ভারতীয় অক্সিজেন রফতানি না করতে তাদের ওপর চাপ রয়েছে। তাই ভারতে ভবিষ্যৎ চাহিদার কথা ভেবে বাংলাদেশে অক্সিজেন রফতানি সাময়িক ভাবে বন্ধ করেছে।

হঠাৎ করে আমদানি বন্ধ হয়ে পড়ায় যেমন ব্যবসায়ীরা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন তেমনি দেশে চিকিৎসা খাতও বড় ধরনের সংকটের মুখে পড়ল বলে জানান তারা।

অক্সিজেন পরিবহনকারী বাংলাদেশি ট্রাক চালকরা জানান, গত চারদিন ধরে বেনাপোল বন্দরে ট্রাক নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। কিন্তু ভারত থেকে কোনো অক্সিজেন বন্দরে প্রবেশ করেনি।

অক্সিজেন আমদানিকারকের প্রতিনিধি রাকিব হোসেন জানান, ভারতীয় রফতানিকারকরা তাদের জানিয়েছেন, সংকটের কারণে তারা বাংলাদেশে অক্সিজেন রফতানি করতে পারছে না। এছাড়া রফতানি না করার বিষয়ে ভারত সরকারেরও কিছুটা চাপ রয়েছে।

বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, ‘দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ চলছে। আক্রান্ত ও মৃত্যের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ভারতে অক্সিজেন স্বল্পতা থাকলেও ভারত বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে তরল অক্সিজেন দেবে বলে আশা রাখি।’

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘বাংলাদেশে চিকিৎসায় ব্যবহৃত প্রায় সবকিছুই আসে ভারত থেকে। হঠাৎ বন্ধে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে’।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, সর্বশেষ ২১ এপ্রিলের আগে ৪৯৮ মেট্রিক টন ৮৪০ কেজি তরল অক্সিজেন ভারত থেকে বেনাপোল বন্দরে আমদানি হয়। প্রতি মেট্রিক টন অক্সিজেনের আমদানি মূল্য ছিল ১৪ হাজার ১৯০ টাকা। তবে আমদানি সচল হওয়া মাত্রই দ্রুত যাতে ব্যবসায়ীরা খালাস নিতে পারে তার নির্দেশনা সকলকে দেয়া হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :

জরুরী তরল  অক্সিজেন রফতানী বন্ধ করল ভারত 

আপডেট সময় : ০৪:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১