ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ক্ষমতাই নাই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের! Logo ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী Logo নির্বাচনের পর অনেকাংশ ক্ষেত্রেই মালিকানা ফিরে পেয়েছি: অর্থমন্ত্রী Logo দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদান করেছে ইরান Logo জ্বালানি ব্যয় মেটাতে ২ বিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার Logo এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় করলো ইরান Logo বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি Logo জীবিত ছেলেকে মৃত দেখিয়ে মামলা: শেখ হাসিনা-কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি Logo ইউনূসের মতো অযোগ্য ও বাটপার শাসক হাজার বছরেও আসেনি-আনিস আলমগীর Logo নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ চায় আওয়ামী লীগ

জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৫১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / ১১৪৪ বার পড়া হয়েছে

নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টাসহ তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে (বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা ১০) ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়েন প্রধান উপদেষ্টা। এমিরেটস এয়ারের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে দুবাই হয়ে ঢাকায় ফিরলেন তিনি।

দেশের পথে রওনা হওয়ার আগে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। ঐ সময় বিএনপি মহাসচিব ছাড়াও প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা।

সফরে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও বিভিন্ন ইভেন্টে যোগ দেন প্রধান উপদেষ্টা। এছাড়াও জাতিসংঘ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর এর সঙ্গেও বৈঠক করেন তিনি। সবশেষ মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। যেখানে রোহিঙ্গা সংকট নিরসনে সাত দফা প্রস্তাব দেন তিনি।

ট্যাগস :

জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১০:৫১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫