ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

জাফলংয়ে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ১১:১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

জাফলংয়ে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

সিলেট প্রতিনিধিঃ

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পানিতে ডুবে রমিজ উদ্দিন (৫৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রমিজ উদ্দিনসহ মানিকগঞ্জের ৪০-৫০ জনের একটি দল বাসযোগে মানিকগঞ্জ থেকে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে রমিজ উদ্দিনসহ আরও জয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে রমিজ উদ্দিন স্রোতের টানে পানিতে তলিয়ে যান।

এসময় সঙ্গে থাকা লোকজন এবং স্থানীয়রা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা কয়েক ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে বিকেল ৫টায় তার মরদেহ উদ্ধার করেন।

গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল বলেন, গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

জাফলংয়ে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

আপডেট সময় : ১১:১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩