ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের সঙ্গে ১৫ জুলাই বৈঠকেবসবে ইইউ প্রতিনিধিদল

Astha DESK
  • আপডেট সময় : ০২:১৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • / ১০৪৪ বার পড়া হয়েছে

জামায়াতের সঙ্গে ১৫ জুলাই বৈঠকেবসবে ইইউ প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ পেয়েছে জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাতে তিনি বলেন, বাংলাদেশে সফররত ইইউ প্রতিনিধিদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বৈঠকের আমন্ত্রণ পেয়েছে জামায়াতে ইসলামী। আগামী ১৫ জুলাই দুপুর আড়াইটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের জ্যেষ্ঠ সচিব চেরী মিরিলিন ডিও জামায়াতে ইসলামীর কাছে চিঠি পাঠিয়েছেন।

ইতোমধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এবি পার্টিসহ নিবন্ধিত ও অনিবন্ধিত ১৪-১৫টি দলকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে ১৫ জুলাই দিনের বিভিন্ন সময়ে দলগুলোর সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

তারা বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করবে। প্রতিনিধিদলটি মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের উপযোগিতা এবং সম্ভাব্যতা মূল্যায়ন করবে। এ লক্ষ্যে এখানকার রাজনৈতিক পরিবেশ, নির্বাচনী কাঠামোর মূল্যায়ন, ঘনিষ্ঠ অংশীদার সরকারি কর্তৃপক্ষ, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।

ট্যাগস :

জামায়াতের সঙ্গে ১৫ জুলাই বৈঠকেবসবে ইইউ প্রতিনিধিদল

আপডেট সময় : ০২:১৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩