ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে পৃথক বজ্রপাতে ৬ জনের মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / ১০৫২ বার পড়া হয়েছে

জামালপুরে পৃথক বজ্রপাতে ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃজামালপুরের ইসলামপুরের বিভিন্ন ইউনিয়নে পৃথক স্থানে বজ্রপাতে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জনের বেশি আহত হয়েছে।মৃত্যুর সংখ্যা আরও বাড়তে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

[irp]

নিহতরা হলেন- পার্থশী ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে এনামুল (৩৫), হাসান শেখের ছেলে কালা শেখ (৪৫), কাদের শেখের ছেলে শাহ জামাল (৩৮), প্রজাপতিরচরে কুদ্দুস মোল্লার ছেলে বিল্লাল হোসেন (৩০), গাইবান্দার আখির মাহামুদের ছেলে মহিজল (৫০) ও পলবান্দার কান্ডু শেখের ছেলে জবেদ আলী (৬৮)।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে জারুলতলা সেতুতে তিনজন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরো তিনজন বজ্রপাতে মারা যান। বজ্রপাতের ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

[irp]

ট্যাগস :

জামালপুরে পৃথক বজ্রপাতে ৬ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১