ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময়

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / ১১২৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধা জেলা শাখার এক কর্মী সম্মেলন ২৪ ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলনটি সকাল ৯টায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

কর্মী সম্মেলন উপলক্ষে ৬শ ৫০জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ করা হয়েছে। কর্মী সম্মেলনে জেলার সাত উপজেলার লক্ষাধিক কর্মী অংশগ্রহণ করবেন। সোমবার দুপুরে স্থানীয় দারুল আমান ট্রাস্টে সংগঠনের জেলা শাখা পক্ষে এসব তথ্য জানানো হয়। জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিমের সভাপতিত্বে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বক্তব্য দেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, জেলা সেক্রেটারি জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান রোকন, পৌর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, জামায়াত নেতা জোবায়ের আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।

এমকে/আস্থা

ট্যাগস :

জামায়াতের আমীরের আগমন উপলক্ষে গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময়

আপডেট সময় : ০৪:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪