ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

জাল কাবিননামা তৈরির চেষ্টা করছেন মামুনুল হক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৫৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • / ২১৬৫ বার পড়া হয়েছে

জাল কাবিননামা তৈরির চেষ্টা করছেন মামুনুল হক।নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্টে কথিত স্ত্রীসহ ধরা পড়ায় পেছনের তারিখে জাল কাবিননামা তৈরির চেষ্টা করছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

সূত্র বলছে, পেছনের তারিখে দেখিয়ে কাবিননামা তৈরির চেষ্টা করছেন মামুনুল হক। তার পক্ষ থেকে দুজন মগবাজার কাজী অফিসে গিয়ে আলোচনা করেছেন। তবে এ কাজে সম্মত হননি সংশ্লিষ্ট অফিসের কাজি।

পুলিশ সূত্র জানায়, বিভিন্ন কাজি অফিসে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ধরনের জাল কাবিননামা তৈরির ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাঠ প্রশাসন থেকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

রিসোর্ট থেকে নারীসহ আটক হেফাজত নেতা মামুনুল

এদিকে মামুনুল হকের সঙ্গে থাকা নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দিয়ে দিলেও তাদের বিয়ের কোনো প্রমাণ নেই। কথিত স্ত্রীর সঙ্গে সম্পর্কের বিষয়টি ফাঁস হওয়ার পর মামুনুল হকের প্রথম স্ত্রী আমিনা তৈয়বা তার সন্তানদের নিয়ে ঘর ছেড়েছেন। এদিকে হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিশ ছাড়াও নানা মহলে সমালোচিত হচ্ছেন মামুনুল হক।

অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে লাইভে মামুনুল বলেন, আমি একাধিক বিয়ে করেছি। ইসলামি শরিয়তে একজন মুসলিম পুরুষকে চারটি বিয়ে করার অনুমতি দিয়েছে। দেশের প্রচলিত আইনেও কোনো বাধা নেই। কাজেই আমি যদি চারটি বিয়ে করি তাতে কার কী। আমি একাধিক বিয়ে করেছি সেটি আমার শরিয়তসম্মত ও নাগরিক অধিকার।
ট্যাগস :

জাল কাবিননামা তৈরির চেষ্টা করছেন মামুনুল হক

আপডেট সময় : ০৫:৫৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১