ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জয়পাড়ায় আইএফআইসি ব্যাংকে মধুমাস উদযাপন

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • / ১০৪৭ বার পড়া হয়েছে

জয়পাড়ায় আইএফআইসি ব্যাংকে মধুমাস উদযাপন

স্টাফ রিপোর্টারঃ

ঢাকার দোহার উপজেলায় দেশীয় মৌসুমি বিভিন্ন ফল দিয়ে মধুমাস উৎসব পালন করেছে আইএফআইসি ব্যাংক জয়পাড়া উপশাখা। আজ মঙ্গলবার (২০জুন) আইএফআইসি ব্যাংকের দোহারের জয়পাড়া উপশাখায় সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যাংকে আসা গ্রাহক ও সেবা গ্রহণকারীদের মাঝে মৌসুমি দেশীয় ফল দিয়ে আপ্যায়িত করা হয়। দেশীয় ফলের মধ্যে রয়েছে আম, জাম, লিচু, লটকন।

আই এফ আই সি মেঘুলা ব্রাঞ্চের ম্যানেজার
ফাহিম আহমেদ মজুমদার জানান, সারা বছর আমরা গ্রাহকদের মাঝে যে সেবা দিয়ে থাকি এবং ব্যাংকের প্রতি মানুষের আস্থা বিশ্বাস ও আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটানোই এই উৎবের মূল লক্ষ্য ও ব্যাংকের সঙ্গে গ্রাহকের সুসম্পর্ক বজায় রাখা। এই মধুমাসে দেশীয় ফল দিয়ে আগত সকল গ্রাহকদের আপ্যায়ন করানো হচ্ছে। আশা করি ব্যাংকের সুনাম ও ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে আন্তরিকতা এবং সুসম্পর্ক টিকিয়ে রাখতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, আই এফ আই সি ব্যাংকের জয়পাড়া উপশাখা অফিসার ইনচার্জ অমিত কুমার ভদ্র, ট্রেইনি অ্যাসিস্টেন্ট অফিসার মাসুদুল ইসলাম,জয়পাড়া বাজার ব্যবসায়ী নূর এ আলম,
পি কে দাস পবিত্র বাবু, সাংবাদিক শরীফ হাসান, সাংবাদিক আব্দুল রহিমসহ স্থানীয় বাজার ব্যবসায়ী ও জয়পাড়া উপশাখার আইএফআইসি ব্যাংকের গ্রাহকবৃন্দ।

ট্যাগস :

জয়পাড়ায় আইএফআইসি ব্যাংকে মধুমাস উদযাপন

আপডেট সময় : ১২:৫৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩