ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল Logo ট্রাম্পের হরমুজ প্রণালি রক্ষার আহ্বানে সাড়া দিচ্ছে মিত্ররা Logo পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

‘জয় বাংলা’ আ.লীগের পৈতৃক সম্পত্তি না, মুক্তিযোদ্ধাদের স্লোগান-আলাল

Astha DESK
  • আপডেট সময় : ১০:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / ১১৮০ বার পড়া হয়েছে

‘জয় বাংলা’ আ.লীগের পৈতৃক সম্পত্তি না, মুক্তিযোদ্ধাদের স্লোগান-আলাল

স্টাফ রিপোর্টারঃ

“আমাদের দেশের মানুষ বেশি ভাগই ‘জিন্দাবাদ’ অথবা ‘জয় বাংলা’-এর মধ্যে সীমাবদ্ধ। জয় বাংলা আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি না, এটি মুক্তিযোদ্ধাদের স্লোগান। এই স্লোগান যে কেউ দিতে পারে। সংকটকালে যে কেউ জয় বাংলা স্লোগান দিতে পারে। ভুল করে কেউ ‘জয় বাংলা’-কে আওয়ামী লীগের একতরফা সম্পত্তিতে পরিণত করবেন না।”

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিক উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকে সারা পৃথিবীতে পরিবেশ নিয়ে সচেতনতার তোলপাড়। বাংলাদেশে ভালো যা কিছু হয়েছে তা সব হয়েছে বিএনপির শাসনামলে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডাক্টর ফরহাদ ডালিম ডোনা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল বাশার, অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক রাশিদুল হাসান হারুন ও বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমূখ

এ ছাড়া উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি তাপস কবির, সাধারণ সম্পাদক বি এম আলমগীর কবিরসহ নেতাকর্মীরা।

ট্যাগস :

‘জয় বাংলা’ আ.লীগের পৈতৃক সম্পত্তি না, মুক্তিযোদ্ধাদের স্লোগান-আলাল

আপডেট সময় : ১০:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫