ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় আসাদুজ্জামান আসাদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চন্দ্রপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান আসাদ ঝিনাইদহ শহরের আদর্শ পাড়ার ইয়াসিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদ মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় অপর একটি মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে আসাদ মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অজ্ঞাত আরেক মোটরসাইকেল আরোহীকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার একটি পা ভেঙে গেছে।

মহেশপুর থানার ওনি সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শনের পর দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

ট্যাগস :

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

আপডেট সময় : ০৫:১৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১