ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৮

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৫১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে নির্মাণাধীন মসজিদের পিলার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় বাধা দিতে গেলে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হন। ঘটনাটি ঘটেছে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে। আহতদের শৈলকুপা ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।জানা গেছে, বড়ুরিয়া গ্রামের জামে মসজিদ গড়াই নদীর ভাঙনে পড়ে ভেঙে যায়। পরে গ্রামবাসী অন্যত্র মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত মোতাবেক বড়ুরিয়া গ্রামের খন্দকার রায়হান কবীর পলাশ ও রেহেনা খাতুনের দানকৃত জমিতে মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। এদিকে দানকৃত জমির মালিকানা দাবি করে ওই গ্রামের তমাল নামের এক ব্যক্তি।

[irp]

এ নিয়ে বেশ কয়েকদিন যাবৎ জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার ভোরে নির্মাণাধীন মসজিদের দুটি পিলার ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় বাধা দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আলাউদ্দিন, নজরুল, শরিফুল, আল্লেক, সোহান, জামাল, গোলাম মোস্তফাসহ অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে নজরুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।জমি দানকারী খন্দকার পলাশ জানান, তিনি মসজিদের জন্য ৬ শতক জমি স্বেচ্ছায় দান করেন।

দানকৃত জমিতে মসজিদ নির্মাণ কাজ চলছিল। বৃহস্পতিবার ভোরে তমাল ও বড়ুরিয়া গ্রামের মকলেছ বিশ^াসের নেতৃত্বে দুলাল বিশ^াস, মনোয়ার বিশ^াস, কায়েম শেখ, রইচ মোল্লাসহ ১৫-২০ জন মসজিদের নির্মাণাধীণ দুটি আরসিসি পিলার ভেঙে উপড়িয়ে ফেলে।তমাল জানান, ‘পলাশের দানকৃত জমিতে মসজিদ নির্মাণে কোনো বাধা নেই। কিন্তু রেহানা খাতুন যে দুই শতক জমি দান করেছে, তার মালিক আমরা।

আমাদের জমিতে মসজিদের যে দুটি পিলার করেছিল, তা তুলে দিয়েছি।’

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বড়ুরিয়া গ্রামে পাশাপাশি দুটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৮

আপডেট সময় : ০৮:৫১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১