ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল

টাকায় থাকছে না শেখ মুজিবের ছবি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • / ১০৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : ২০, ১০০, ৫০০ ও ১ হাজার টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই বাংলাদেশ ব্যাংককে নতুন করে নোটের নকশা করার প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন ওই নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। পরে ধাপে ধাপে সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এরই অংশ হিসেবে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিশ শরমিন স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়। চিঠিতে নতুন মুদ্রার নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের নোট প্রচলনে কী ধরনের ডিজাইন করা সমীচীন হবে, তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ গ্রহণ পূর্বক সুনির্দিষ্ট প্রস্তাব দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।’ এ ছাড়া পরিবর্তিত প্রেক্ষাপটে আগের অনুমোদিত পরিবর্তন বাস্তবায়ন স্থগিত করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে বাংলাদেশের ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১ হাজার টাকার ১০টি কাগুজে নোট প্রচলন আছে। এর মধ্যে ২ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত সব কাগুজে নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে। কোনো কোনো নোটের দুপাশে শেখ মুজিবের ছবি রয়েছে। এ ছাড়া ধাতব মুদ্রাগুলোয়ও তার ছবি আছে।

ট্যাগস :

টাকায় থাকছে না শেখ মুজিবের ছবি

আপডেট সময় : ১২:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪