টিকা নিলে উপহার মিলবে বন্দুক
- আপডেট সময় : ০১:৫৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১০৫০ বার পড়া হয়েছে
টিকা নিলে উপহার মিলবে বন্দুক
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বিভিন্ন দেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা দিতে নাগরিকদের উদ্ধুব্ধ করতে সরকার নানা ধরনের প্রণোদনা দিচ্ছে।
এবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সরকার করোনা ভ্যাকসিন নিতে জনগণকে উদ্ধুদ্ধ করতে লটারির মাধ্যমে পিকআপ ট্রাক, শিকারের জন্য নিবন্ধন ও বন্দুক দিচ্ছে। মাত্র এক ডোজ টিকা নিয়ে নিবন্ধন করলেই অর্থপুরস্কার ছাড়া রাইফেল ও শটগানও দেয়া হবে।
[irp]
আগামী ২০ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত যারাই টিকা নেবেন, তাদের মধ্য থেকে লটারি করে পুরস্কার দেয়া হবে। প্রতি সপ্তাহে এ লটারি হবে। এছাড়া ১০ লাখ মার্কিন ডলারের আর্থিক পুরস্কারের ব্যবস্থাও করেছে এ অঙ্গরাজ্য সরকার।
ওয়েস্ট ভার্জিনিয়া সরকার জানিয়েছে, দুই ডোজ ভ্যাকসিন নেয়া হয়ে গেলে ১৬ থেকে ৩৫ বছর বয়সীদের প্রত্যেককেই একশ ডলারের বন্ড বা গিফট কার্ড দেয়া হবে।
এর আগে, জনগণকে টিকা দিতে উৎসাহিত করতে মিলিয়ন ডলারের লটারি, শিক্ষাবৃত্তি ও বিনামূল্যে বিয়ার বিতরণের ঘোষণা দেয়া হয় দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে।
[irp]






















