ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে কোটি টাকার ইয়াবা উদ্ধার, বন্দুকযুদ্ধে দু’জন নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৪৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • / ১০৯৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারাল কিরিচ উদ্ধার করা হয়। মঙ্গলবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানাতে না পারলেও লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, টেকনাফের নাফ নদীর নাজিরপাড়া পয়েন্ট দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে এমন খবরে ভোরে সেখানে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। তাদের অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে ৩ লাখ ৬০ হাজার ইয়াবাসহ অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ট্যাগস :

টেকনাফে কোটি টাকার ইয়াবা উদ্ধার, বন্দুকযুদ্ধে দু’জন নিহত

আপডেট সময় : ০৫:৪৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১