ঢাকা ১১:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

টেকনাফে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৩৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • / ১১৩৩ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্ত দিয়ে ইয়াবা পাচারকালে ৪ লাখ পিস ইয়াবার চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ- ২ বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির জওয়ানেরা এই ইয়াবাগুলো জব্দ করেন।

জানা যায়, মিয়ানমার হতে ইয়াবা পাচার হয়ে আসার গোপন সংবাদ পেয়ে হ্নীলার লেদা খাল সংলগ্ন এলাকায় বিজিবি জওয়ানরা কৌশলী অবস্থান গ্রহণ করেন।

কিছুক্ষণ পর ৫-৬ জন পাচারকারী ৪টি ব্যাগ কাঁধে নিয়ে বেড়িবাঁধ ঘেষা লবণ মাঠের দিকে আসতে দেখে তাদের দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করে বিজিবি জওয়ানরা।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগে লেদা খাল দিয়ে পালিয়ে যায়।

দুর্বৃত্তদের আটকের জন্য ভোর পর্যন্ত অভিযান চালিয়ে কাউকে আটক করতে পারেনি।

পরে বিজিবি জওয়ানেরা ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগ ৪টি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১২ কোটি টাকা মূল্যমানের ৪ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান সংবাদের সত্যতা নিশ্চিত করে দুপুরে জানান, জব্দকৃত এই মাদকের চালান পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে সীমান্তে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

টেকনাফে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১০:৩৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১