ট্রাকের ধাক্কায় মেয়েসহ গণপূর্ত কর্মকর্তা নিহত
- আপডেট সময় : ০৫:২৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
ট্রাকের ধাক্কায় মেয়েসহ গণপূর্ত কর্মকর্তা নিহত
আস্থা ডেস্কঃ
রাজধানীর সাইন্সল্যাবে ট্রাকের ধাক্কায় মেয়েসহ গণপূর্ত কর্মকর্তা সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (২০)। নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল।
জানা গেছে, সাজু আহমেদ সুমন ঘটনাস্থলেই নিহত হলেও মেয়ে সুমাইয়া আহমেদ তৃষাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট থানার এসআই মাহমুদুল বলেন, নিউ মার্কেট থানার সাইন্সল্যাব এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সাজু আহমেদ সুজন ও তার মেয়ে সুমাইয়া আহম্মেদ তৃষা। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাজু আহমেদ সুমন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় তার মেয়ে সুমাইয়া আহমেদ তিশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত সাজু আহমেদ সুজন সেগুনবাগিচা গণপূর্তে চাকরি করেন এবং তৃষা শিক্ষার্থী বলে জানা যায়। সাজু আহমেদের বাবার নাম আশরাফ উদ্দিন। তারা বর্তমানে ৭৯৪ দক্ষিণ শাহজাহানপুর এলাকায় থাকেন। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।
দৈনিক আস্থা/এমএইচ
















