ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৫১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১৪১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় কিবরিয়া (১৬) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর ভিভিআইপি টার্মিনালের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

কিবরিয়া ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার শহীদ হোসেনের ছেলে। সে উত্তরখান বালুর মাঠ এলাকায় থেকে চালাবনে একটি মোটর গ্যারেজে কাজ করতো।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, রাতে সুমন (১৮) নামে তার এক বন্ধুর মোটরসাইকেলে করে বাড্ডা থেকে বাসায় ফিরছিল কিবরিয়া। পথে বিমানবন্দর ভিভিআইপি গেটের সামনে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।

এতে কিবরিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তবে সুমনের কোনো আঘাত লাগেনি। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তিনি জানান, এখন পর্যন্ত ট্রাকটি শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৮:৫১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১