ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

ডিএসসিসি ঢাকেশ্বরী মন্দিরের উন্নয়নে ছিল আছে থাকবে : তাপস

News Editor
  • আপডেট সময় : ০৯:৪৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • / ১১০৪ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িকতার অনন্য উদাহরণ। আমরা সকল ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে একটি আধুনিক ও উন্নত ঢাকা মহানগরী বিনির্মাণে বদ্ধপরিকর। এই নগরী সবার, এই নগরীর উন্নয়নে সকলে এগিয়ে আসবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর ঢাকেশ্বরী মন্দির উন্নয়নে ডিএসসিসি সব সময় পাশে থাকবে।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। ঢাকেশ্বরী মন্দির উন্নয়নে ডিএসসিসি অংশীদার ছিল, আছে এবং থাকবে এমন মন্তব্য করে মেয়র বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় ঢাকেশ্বরী মন্দিরসহ দেশের সকল মন্দিরের উন্নয়নে সজাগ থেকে কাজ করে চলেছেন।

জামালপুরে বয়স্ক এক নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

মেয়র আরও বলেন, তারই দেখানো পথে ডিএসসিসি অতীতেও ঢাকেশ্বরী মন্দিরের উন্নয়ন অংশীদার ছিল, বর্তমানেও উন্নয়ন কার্যক্রমে নানাভাবে অংশীদার, আগামীতেও ঢাকেশ্বরীসহ করপোরেশন এলাকার সকল মন্দিরের উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকব। স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা পরিচালনা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং হিন্দুধর্মাবলম্বী সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান ব্যারিস্টার শেখ তাপস।

এ সময়ে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোররঞ্জন মণ্ডল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিএসসিসি ঢাকেশ্বরী মন্দিরের উন্নয়নে ছিল আছে থাকবে : তাপস

আপডেট সময় : ০৯:৪৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০