ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল

ড. ইউনূস-এরদোগান ফোনালাপ, সহায়তার আশ্বাস

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:১৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / ১১১৪ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ সময় দেশ পুনর্গঠনে সহায়তার জন্য শীঘ্রই একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠানোর কথা জানান প্রেসিডেন্ট এরদোগান। ২৭ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের সাথে ফোনালাপকালে এ কথা বলেন এরদোয়ান।

এরদোয়ান বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করে তিনি বলেন, তুরস্ক বন্যা কবলিত মানুষদের মানবিক সহায়তা দেবে। এছাড়া, ড. ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান তিনি। ড. ইউনূস সুবিধাজনক সময়ে দেশটিতে যাওয়ার কথাও জানান।

ড. ইউনূস তুরস্কের রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিয়ে বলেন, তিনি এবং তুর্কি ফার্স্ট লেডি এমিনি এরদোগান জাতিসংঘের উচ্চ পর্যায়ের জিরো-ওয়েস্ট ফোরামের সদস্য।

ড. ইউনূস দেশটির সাথে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের বেশকয়েকটি খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন। তাছাড়া, প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। এ সময়, এরদোগান প্রস্তাবটি গ্রহণ করেন।

ট্যাগস :

ড. ইউনূস-এরদোগান ফোনালাপ, সহায়তার আশ্বাস

আপডেট সময় : ১০:১৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪