ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৩৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বুধবার সকাল ৮টা ২৪ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬ দশমিক ২ মাত্রার এ কম্পনের কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম। এটির গভীরতা ছিল ২৮.৯ কিলোমিটার। এছাড়া ভারতের গুয়াহাটি ও মেঘালয়েও শক্তিশালী কম্পন হয়েছে।

[irp]

মূলত বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলিতে এ সময়ে কম্পন হয়েছে। রাজধানীর পাশাপাশি কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এ ভূমিকম্পে দুলেছে কুড়িগ্রাম ও লালমনিরহাট।

ভূমিকম্পের বিষয়ে মিরপুরবাসী কাউসার আহমেদ জানান, তার বাড়ি ৬ তলা, ভূমিকম্পের সময় প্রচণ্ড দুলুনি অনুভব করেছেন। এ সময় ফার্নিচার ও টিভিসহ সবকিছুই দুলছিল।

তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।

ট্যাগস :

ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় : ১০:৩৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১