ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তিনদিনের পূর্বাভাস জানালো আবহাওয়া অফিস

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:১৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • / ১০৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:আগামী তিনদিনে সারাদেশে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। এ সময় শীতের প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোন সতর্কবার্তা নেই।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়; ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ কক্সবাজার ও মংলায়; ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৪ মিনিটে।

ট্যাগস :

তিনদিনের পূর্বাভাস জানালো আবহাওয়া অফিস

আপডেট সময় : ০৮:১৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১