শিরোনাম:
তেলবাহী ট্যাংকারে আগুন, নিহত ১
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১০:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১০৫৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
চট্টগ্রামের পতেঙ্গায় একটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অপর তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় ও আগুন লাগার কারণ জানা যায়নি।
[irp]
বৃহস্পতিবার সকালে কর্ণফুলী নদীর ৯ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।


























