দাখিল,এসএসসি ও সমমান পরিক্ষার্থী বন্ধুদের প্রতি আহবান
- আপডেট সময় : ১২:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ১০৫৪ বার পড়া হয়েছে
আস্সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ! প্রিয় ভাই, আশাকরি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকেই এবার দাখিল এসএসসি ও সমমান পরিক্ষায় অংশগ্রহণ করেছেন
আমাদের এবারের দাখিল,এসএসসি ও সমমানের পরিক্ষা শেষ। হে প্রিয় বন্ধু! পরিক্ষা শেষ হলে ভর্তি পূর্ববর্তী সময়টা কিভাবে কাটাবেন বলে নিয়ত করেছেন? হয়তো বেড়াতে যাবেন,না হয় বাড়িতে থাকবেন বা মোবাইল চালিয়ে সময়টা পার করে দিবেন, তাইতো..! হ্যা সময় আপনার চলেই যাবে, তাহলে আপনাদের ভাই একটা পরামর্শ দেই শুনেন। সময়টা অপচয় না করে যারা হাফেজ বা অর্ধ হাফেজ সাহেব আছেন, যাঁরা মসজিদ মাদ্রাসায় খেদমত করেন। তাঁরা নুরানি বা হুফ্ফাজ ট্রেনিং দিয়ে সময়টা পার করতে পারেন, ইনশাআল্লাহ এতে আপনার মূল্যবান সময়টায় কিছুটা উপকার হবে। যাঁরা হাফেজ নয়, তবে কুরআন তেলাওয়াত সহীহ শুদ্ধ শিখতে চান, তাঁরা চরমোনাইতে ১৫ দিন ব্যাপী কুরআন শিক্ষা কোর্সে ভর্তি হতে পারেন।সেখানে আপনাকে পরিপূর্ণ ভাবে কুরআন শিক্ষা ও দ্বীনের যাবতীয় বিষয় শিক্ষা দেয়া হবে।১৫ দিনের কোর্স ফি মাত্র ১০০০ টাকা। ইনশাআল্লাহ উপকার হবে। বা যাঁরা চান যে, নিজের জীবনটা নববী আদর্শে গড়ে তুলতে তাহলে আপনি কোন আলেমের কাছে বা তাবলীগে চিল্লা দিয়ে সময়টা কাটাতে পারেন। বা উপরোক্ত সকল বিষয়ে আপনার কোন কমতি নেই, আলহামদুলিল্লাহ আপনি সহি সুদ্ধ কুরআন পড়তে পারেন,বা এসব বিষয়ে আপনার জানা আছে,বা কোন কারণ বশত যেতে পারছেননা, তাঁরা বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারেন, যেমন কম্পিউটার ইত্যাদি। তবে মনে রাখবেন দুনিয়ার পরিক্ষা শেষ হলেও আখেরাতের পরিক্ষা শেষ হয়নি, তাই আসুন আমরা আখেরাতের পরিক্ষার প্রস্তুতি গ্রহণ করি।আল্লাহ তাওফিক দান করুন। আল্লাহ হাফেজ






















