দামুড়হুদায় ৪০ বোতল ফেনসিডিলসহ আটক ১
- আপডেট সময় : ০৭:৪২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১০৮১ বার পড়া হয়েছে
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ কানাইডাঙ্গা গ্রামের ময়না খাতুন (২৩) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রাত ১১টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী কানাইডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার শামীমের স্ত্রী।পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কেরামত আলী, এএসআই গণপতি সরকার দামুড়হুদা থানাধীন কানাইডাঙ্গা দক্ষিণপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে শামীমের স্ত্রী ময়না খাতুনকে করা হয়।
এসময় ময়না খাতুনের স্বামী শামীম দিয়ে পলিয়ে যায়। পরে তাদের গোয়াল ঘর তল্লাশী করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত আসামী ময়না খাতুন ও তার স্বামী পলাতক আসামী শামীমের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১৫, তাং-২৯/০১/২০২১।

























