শিরোনাম:
দীঘিনালায় ইট ভাটায় ১ লক্ষ টাকা জরিমানা
Md Elias
- আপডেট সময় : ০৪:৩৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১০৬৬ বার পড়া হয়েছে
দীঘিনালায় ইট ভাটায় ১ লক্ষ টাকা জরিমানা
মোঃ মহাসিন মিয়া/দীঘিনালা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় জ্বালানি বনজ কাঠ পোড়ানো অপরাধে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে একটি ইট ভাটা মালিকপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার ১৮ এপ্রিল দুপুরে দীঘিনালার কবাখালি এলাকায় বাবুছড়া রোড সংলগ্ন মো. জাহাঙ্গীর আলম’র ইট ভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউছার হামিদ।
এসময় জ্বালানি বনজ কাঠ পোড়ানো ও ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনের ২০১৩ এর ০৬ ধারা লঙ্ঘনের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়।


























