ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী ব্যস্ততায় প্রশাসনিক গতি কমেছে, মাঠে ও সচিবালয়ে ঢিলেমি Logo কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে

দেশে মাদ্রাসা বোর্ড পাশে এগিয়ে যদিও বৈরাটি সিনিয়র আলিম মাদ্রাসার সকল শিক্ষার্থীই ফেল

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / ১২৫০ বার পড়া হয়েছে

প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ঈশ্বরগঞ্জ উপজেলার বৈরাটি সিনিয়র আলিম মাদ্রাসার তিনজন শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম।

জানা গেছে, উপজেলার মগটুলা ইউনিয়নে অবস্থিত এই মাদ্রাসাটি থেকে এ বছর তিনজন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে সবাই ফেল করায় মাদ্রাসার সার্বিক শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে বৈরাটি সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহজাহান ফোনে মন্তব্য দিতে রাজি হননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, এ বছর ঈশ্বরগঞ্জ উপজেলার ছয়টি মাদ্রাসা থেকে মোট ২৫২ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ১০৭ জন, আর জিপিএ–৫ পেয়েছে মাত্র দুইজন। উপজেলায় মাদ্রাসা পর্যায়ে পাসের হার ৪২ দশমিক ৪৬ শতাংশ।

শিক্ষাবিদদের মতে, বৈরাটি মাদ্রাসার ফলাফল শুধু একটি প্রতিষ্ঠানের ব্যর্থতা নয়; এটি স্থানীয় শিক্ষা ব্যবস্থার সংকটের প্রতিফলন। শিক্ষক সংকট, পাঠদানের অনিয়ম, এবং শিক্ষার্থীদের অনাগ্রহের মতো কারণগুলো একত্রে এ অবস্থার জন্য দায়ী।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এখনই সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে। প্রথমত, প্রতিটি মাদ্রাসায় নিয়মিত শিক্ষক উপস্থিতি ও পাঠদানের মান পর্যবেক্ষণ করতে হবে। দ্বিতীয়ত, দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস ও কাউন্সেলিং কার্যক্রম চালু করা জরুরি। তৃতীয়ত, স্থানীয় প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষকদের প্রশিক্ষণ এবং অভিভাবক–শিক্ষক সমন্বয় সভা আয়োজন করা প্রয়োজন।

একই সঙ্গে শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করা গেলে আগামী বছরের ফলাফল বদলানো সম্ভব বলে অভিমত দিয়েছেন শিক্ষা সজ্জ্বন ব্যক্তিগণ।

এমএইচ/আস্থা

ট্যাগস :

দেশে মাদ্রাসা বোর্ড পাশে এগিয়ে যদিও বৈরাটি সিনিয়র আলিম মাদ্রাসার সকল শিক্ষার্থীই ফেল

আপডেট সময় : ০৯:৫৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫