শিরোনাম:
‘দেশ থেকে বিএনপি-জামায়াতের সাম্প্রদায়িক রাজনীতি বন্ধের সংগ্রাম চলবেই’
Doinik Astha
- আপডেট সময় : ১০:৫২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
- / ১০৪৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলছেন, দেশ থেকে বিএনপি-জামায়াতের সাম্প্রদায়িক রাজনীতিকে যতদিন না নিশ্চিহ্ন না করতে পারব, ততোদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই।
নানক বলেন, মুক্তিযুদ্ধের সময় বাঙালী যখন চূড়ান্ত জয়ের দ্বারপ্রান্তে,সেসময় আমাদের সূর্যসন্তানদের হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকাররা। আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক আগ থেকেই বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। আজকেও তা করা হয়েছে।

















