ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

দোহারে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ১ লাখ টাকা অর্থদণ্ড

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

ঢাকার দোহার উপজেলায় বিএসটিআই এর অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি ও বাজারজাতকরণের অপরাধে একটি কারখানা মালিককে ১ লাখ টাকা আর্থিক দণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ সেমাই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রাইপাড়া ইউনিয়নের বৌ বাজার এলাকায় স্থানীয় মো. আউলাদ ও আব্দুল আজিজ নামে দুই সহোদর একই বাড়িতে দুইটি পৃথক স্থানে একটি টিনের ঘরে অতি মুনাফার আশায় পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে অস্বাস্থ্যকর পরিবেশে ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করে বাজারজাত করে আসছে।

[irp]

বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআই এর অনুমোদন না নিয়ে ভেজাল এবং নকল সেমাই(খাদ্য) তৈরি ও বাজারজাতকরণ এর অপরাধে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১, ৪২ ও ৫০ ধারায় কারখানার মালিককে ১ লাখ টাকা আর্থিক দণ্ড প্রদান করেন এবং সেমাই তৈরি কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। পরে ভেজাল সেমাই মাটিতে পুঁতে নষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আবু মো.সালেহ সহ র‌্যাব সদস্যরা সহযোগিতা করেন।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আমাদের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

দোহারে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ১ লাখ টাকা অর্থদণ্ড

আপডেট সময় : ১০:২৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১