ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দ্রুতই তেলের দাম ২শ ডলারে পৌঁছাবে: ইরানের হুঁশিয়ারি

Astha DESK
  • আপডেট সময় : ০২:০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ১০১৬ বার পড়া হয়েছে

দ্রুতই তেলের দাম ২শ ডলারে পৌঁছাবে: ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্কঃ

আমেরিকা-ইসরায়েল তাদের আগ্রাসন চালিয়ে গেলে ইরানও মধ্যপ্রাচ্যের ‘অর্থনৈতিক কেন্দ্রগুলোতে’ প্রতিশোধমূলক হামলা চালাবে। আর এতে করে বৈশ্বিকভাবে তেলের দামও হবে লাগামছাড়া। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল ইবরাহিম জাব্বারি। সূত্র-আল জাজিরা।

এশিয়ার বাজারে লেনদেন শুরুর পর ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক লাফে ১৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। যদিও দিনের শেষভাগে দাম কিছুটা স্থিতিশীল হয়ে আসে, তবে টোকিও সময় দুপুর নাগাদ আন্তর্জাতিক এই বেঞ্চমার্ক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৬.৪৮ ডলারে লেনদেন হচ্ছিল। বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যের এই সংঘাতের সুদূরপ্রসারী প্রভাব নিয়ে শঙ্কিত থাকায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।

জেনারেল ইবরাহিম জাব্বারি বলেন, শত্রুর প্রতি আমরা এটা বলতে চাই- তারা (আমেরিকা-ইসরায়েল) যদি আমাদের মূল স্থাপনাগুলোতে হামলার সিদ্ধান্ত নেয় তাহলে আমরাও এই অঞ্চলে সব অর্থনৈতিক কেন্দ্রে হামলা চালাবো।

তিনি আরও বলেন, আমরা হরমুজ প্রণালী বন্ধ করেছি। বর্তমানে তেলের দাম ৮০ ডলারেরও বেশি এবং শিগগির এটি ২০০ ডলারে পৌঁছাবে। ইরানিয়ান বার্তা সংস্থা ইসনার বরাত দিয়ে এ তথ্য জানায় আল জাজিরা।

প্রসঙ্গত, বৈশ্বিক তেল বাণিজ্যের পাঁচ ভাগের এক ভাগই হরমুজ প্রণালী দিয়ে যায়। কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের রপ্তানির তরলীকৃত গ্যাসের একটা বড় অংশও পরিবহন করা হয় এই প্রণালী দিয়েই। বিশ্বে দৈনিক মোট চাহিদার প্রায় ২০ শতাংশ তেলই হরমুজ প্রণালী দিয়ে তাদের গন্তব্যে পৌঁছায়।

দৈনিক আস্থা/এম এইচ ইলিয়াছ

ট্যাগস :

দ্রুতই তেলের দাম ২শ ডলারে পৌঁছাবে: ইরানের হুঁশিয়ারি

আপডেট সময় : ০২:০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬